দক্ষিণখানে ছাত্র মজলিসের ইফতার মাহফিল ও কৃতি ছাত্র সংবর্ধনা ২০১৭

দক্ষিণখান থানায় কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তরের অন্তর্গত দক্ষিণখান থানা শাখার উদ্যোগে ১২ জুন ২০১৭ কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি আজীজ উল্লাহ আহমদির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ মনির হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি আবদুল গফ্ফার।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা মহানগরীর সহ-সভাপতি মাওলানা শরীফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আহমদ খন্দকার এবং সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।