চট্টগ্রাম উত্তরে ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিল ২০১৭

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র মজলিসের কৃতি ছাত্র সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
দেশ ও জাতির কল্যাণে মেধাবীদের এগিয়ে আসতে হবে
-অধ্যাপক মাহবুব মোর্শেদ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাহবুব মোর্শেদ বলেন, মেধাবীরা দেশের সম্পদ। দেশ ও জাতির কল্যানই মেধাবীদের লক্ষ্য হওয়া উচিত।
তিনি আজ ছাত্র মজলিস চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের জন্য সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
১৭ জুন, ২১ রমজান ২০১৭ শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে
শাখা সভাপতি মুঈন উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বয়তুলমাল ও অফিস সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দীন। মোনাজাত পরিচালনা করেন খেলাফত মজলিস চট্টগ্রাম উত্তর জেলা সহ সাধারন সম্পাদক মাওলানা জালাল উদ্দীন মাসুম।