সুনামগঞ্জে ছাত্র মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত ২০১৭

ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার ইফতার মাহফিল অনুষ্ঠিত ।
রমযান গুনাহ মাফ করানোর শ্রেষ্ঠ মাস —————————– ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি
রমযান কে আল্লাহ তা’য়ালা উম্মতে মোহাম্মদি কে বোনাস স্বরুপ দেয়েছেন, এই মাসে একটি আমলের সাওয়াব সত্তর গুন বৃদ্ধি করেদেন, একটি নফল আমল করলে অন্য সময়ের ফরজের সমান নেকী দেয়া হয় । এই মাসে মোহান আল্লাহ প্রতিদিন হাজার হাজার মানুষ কে ক্ষমা করেন । রহমত, মাগফিরাত, নাজাতের সওগাত নিয়ে প্রতিবসর আমরা রমযান পাই, লক্ষনিয় বিষয় আমরা আমাদের গুনাহ মাফ করাতে পারছি কী না । ছাত্র মজলিস আমাদের ছাত্র সমাজ কে সকল প্রকার গুনাহ ও খারাবি থেকে মুক্ত রেখে আদর্শ মানুষ বানানোর জন্য কাজ করে যাচ্ছে এবং দোনিয়ার সফলতার সাথে সাথে পরকালিন সফলতার জন্য ছাত্রদের কে তৈরি করছে । আজ ১৯ জুন ২০১৭ রোজ সোমবার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজিজুল হক এ কথা গুলি বলেন । সুনামগঞ্জ জেলার সভাপতি আতাউল হকের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি শাহ কামাল সাজুর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রিয় প্রশিক্ষণ সম্পাদক জনাব সাখাওয়াত হোসেন মোহন ও সাবেক কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মুহিববুর রহমান শিবলু ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযোক্তি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ জেলা শাখার ইনচার্জ মুহাম্মদ ইউসুফ আলী, ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা অফিস ও প্রচার সম্পাদক শরিফ মাহমুদ, ইসমাইল হুসেন মবিন, খেলাফত মজলিস সুনামগঞ্জ পৌর শাখার সেক্রেসারি মোহম্মদ আলী, সদর সেক্রেসারি ওয়াক্কাসুর রহমান, মাজহারুল ইসলাম পলাশ, জিযাউর রহমান, ইয়াহইয়া মাহমুদ, বদরুল ইসলাম ইয়াহইয়া, আহমদ শফি প্রমুখ ।