শাবিপ্রবিতে বৃক্ষরোপণ অভিযান পালিত
কেন্দ্রীয় কর্মসূচী “বৃক্ষরোপণ অভিযান ২০১৭” বাস্তবায়নের অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পালন করা হয়।গতকাল ১৯/৭/১৭ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাখা সভাপতি খসরুল আলমের সভাপতিত্বে অভিযান উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহনগরী সভাপতি মুহাম্মদ শাহিন,এসময় আরোও উপস্থিত ছিলেন ইউসুফ ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দায়ত্বশীল বৃন্দ।