মসজিদুল আকসা ইস্যুতে ঢাকা মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে ২৪ জুলাই ২০১৭, সোমবার বাদ আসর মসজিদুল আকসা ইস্যুতে এক বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মনসুরুল আলম মনসুরের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ মনির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, সেক্রেটারি জেনারেল ইলিয়াস আহমদ এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এইচ. এম. খালেদ আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরী সভাপতি মুহাম্মদ রমজান আলী, নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি শাব্বীর আহমদ, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ তাইফুর রহমান, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মুহাম্মদ আবদুল গাফফার, খেলাফত মজলিস ঢাকা মহানগরী প্রকাশনা সম্পাদক কাজী মুহাম্মদ আরিফুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের অফিস ও বায়তুলমাল সম্পাদক আফসার উদ্দিন হাওলাদার, যাত্রাবাড়ী দক্ষিণ থানা সভাপতি কে. এম. ইমরান হুসাইন, মিরপুর থানা সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম, উত্তরখান থানা সভাপতি মাহমুদুল হাসান মুঈন, মতিঝিল থানা সভাপতি রাশেদ, প্রমুখ।