বাগেরহাট জেলা ছাত্র মজলিসের কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত ২০১৭

ছাত্র মজলিস বাগেরহাট জেলা কর্মী শিক্ষাসভা অনুষ্ঠিত
আজ 19 আগস্ট 2017 বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস বাগেরহাট জেলা কর্মীশিক্ষা সভা অনুষ্ঠিত হয়। নুর মোহাম্মদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সহসভাপতি জনাব মুহাম্মদ আবদুর রাজ্জাক ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ ফয়জুল মনির, খেলাফত মজলিস বাগেরহাট জেলা শাখার অফিস সম্পাদক জনাব মুহাম্মদ ইমরান, ছাত্র মজলিস মিরপুর থানা সভাপতি মুহাম্মদ সিরাজুল ইসলাম, রামপাল থানা সভাপতি মুহাম্মদ আবদুল্লাহ সহ প্রমূখ ।