ট্রাম্পের জেরুজালেম ঘোষণার প্রতিবাদে ঢাকায় ছাত্র মজলিসের বিক্ষোভ ২০১৭

ডোনালট্রাম্পের অবৈধ ঘোষণা মুসলিমবিশ্ব প্রত্যাখ্যান করেছে
-এড. তাওহীদুল ইসলাম তুহিন
৮ ডিসেম্বর ২০১৭: সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন বলেছেন, মুসলমানদের পবিত্র নগরী জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিনের রাজধানী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে অবৈধ ইসরাইল রাষ্ট্রের রাজধানী ঘোষণা সম্পূর্ণ অবৈধ,মুসলমরা এই ঘোষণা মানবেনা, ট্রাম্পের এ ঘোষনার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। আল-কুদস তথা জেরুজালেম মুক্ত করার জন্যে বিশ্ব মুসলিমকে প্রতিবাদ ও প্রতিরোধে ঝাপিয়ে পড়তে হবে।
ডোনাল্ড ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষনার প্রতিবাদে
ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
গত ৮ ডিসেম্বর’১৭ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মুহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মুহাম্মদ আবদুল গাফফারের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তি প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন সেক্রেটারি জেনারেল খালেদ আহমদ, কেন্দ্রীয় বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মনির হোসাইন,
উপস্থিত ছিলেন গাজিপুর মহানগরী সাবেক সভাপতি শিহাব উদ্দিন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মুহাম্মদ তাইফুর রহমান, উত্তর সেক্রেটারি কাজী জহিরুল ইসলাম, ঢাকা মহানগরী দক্ষিণের বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক আফসার উদ্দীন হাওলাদার, ঢাকা মহানগরী উত্তর বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, প্রচার ও মাদরাসা বিষয়ক সম্পাদক আজিজ উল্লাহ আহমদী প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে সেক্রেটারি জেনারেল খালেদ আহমদ বলেন, ট্রাম্পের অবৈধ ঘোষণার মধ্য দিয়ে সারা বিশ্বে প্রতিবাদের ঢেউ সৃষ্টি হয়েছে। ইহুদীদের হাত থেকে জেরুজালেমকে মুক্ত করতে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।