ঢাকা জোনের জোনাল দায়িত্বশীল সভা অনুষ্ঠিত।
আজ ২২ ডিসেম্বর ২০২৩, শুক্রবার, সকাল ১০:০০ টায়, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা জোনের দ্বি-মাসিক জোনাল দায়িত্বশীল সভা মহানগরী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জোনাল দায়িত্বশীল সভার কর্মসূচির মধ্যে কুরআন তিলাওয়াত, দারসে কুরআন, শাখা সমূহের দ্বি-মাসিক রিপোর্ট পেশ ও পর্যালোচনা, দ্বি-মাসিক পরিকল্পনা পেশ ও পরামর্শ গ্রহণ, ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানসহ বিভিন্ন বিষয় কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।
সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী’র সভাপতিত্বে জোনাল সভা অনুষ্ঠিত হয়।
শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাহমুদুল হাসান ত্বহা, নারায়নগঞ্জ মহানগরী সভাপতি শরীফ মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি তৌফিক বিন হারিছ, ঢাকা জেলা সভাপতি নেয়ামত উল্লাহ, কিশোরগঞ্জ জেলা সভাপতি মোশাররফ হোসাইন, শরীয়তপুর শহর সভাপতি সামছুজ্জামান খান, ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি আম্মার আল ফারাহ, উত্তর সেক্রেটারি মুশফিকুস সালেহীন, গাজীপুর জেলা সেক্রেটারি হাবিবুর রহমান, নারায়নগঞ্জ জেলা সেক্রেটারি মোহাম্মাদ শাহ নেওয়াজ, ঢাকা মহানগরী দক্ষিণ বায়তুলমাল সম্পাদক শাহজাহান সৈকত, উত্তরের বায়তুলমাল সম্পাদক মুহিব আজিজ, ফজলে রাব্বি, আবু দারদা প্রমুখ।