দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে আরও একটি কালো অধ্যায় সৃষ্টি করেছে: ছাত্র মজলিস

ঢাকা ৭ জানুয়ারি ২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে আরও একটি কালো অধ্যায় সৃষ্টি করেছে : ছাত্র মজলিস
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী এক যৌথ বিবৃতিতে বলেন, আজকের অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক রাজনৈতিক বিবেচনায় অদূর ভবিষ্যতে কালো অধ্যায় হিসেবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে। পরিকল্পিতভাবে অনুষ্ঠিত ভোটারবিহীন এ নির্বাচন জনগণ স্বতঃর্স্ফতভাবেই বর্জন করেছে। এ নির্বাচনে মোটাদাগে ইলেকশন না হয়ে ইচ্ছেমাফিক সিলেকশন হয়েছে। যা স্পষ্টত গণতন্ত্র পরিপন্থী।
যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, নিজেদের খুশিমতো তফসিল ঘোষণা, নির্বাচন কমিশন এবং police প্রশাসনকে করায়ত্ত করে ড্যামি প্রার্থীদের নিয়ে নিজেদের মতো করে নির্বাচন করা দেশের মানুষের সাথে প্রকাশ্যে প্রতারণা! এই প্রতারণার চরম খেসারত সরকারকে-ই দিতে হবে।
নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে গনবিরোধী এই নির্বাচন মেনে নেওয়া হবেনা। দেশ ও জনগণের আশা ও আকাঙ্ক্ষার নূন্যতম প্রতিফলন ঘটেনি এই নির্বাচনে। সুতরাং এই নির্বাচনকে অবশ্যই নির্বাচন কমিশন কর্তৃক বাতিল ঘোষণা করতে হবে এবং রাজনৈতিক সমঝোতার মাধ্যমে উদ্ভূত সংকট নিরসন করতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকারকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। যদি সরকার এবং নির্বাচন কমিশন সংকট নিরসনে ব্যর্থ হয় তাহলে দেশে অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়-ও সরকার এবং নির্বাচন কমিশনকে-ই নিতে হবে।
বার্তা প্রেরক-
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার সম্পাদক