কুলাউড়ায় ছাত্র মজলিসের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আদর্শ জাতি গঠনের জন্য দেশের মানুষকে নৈতিক শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা অপরিহার্য—জাকারিয়া হোসাইন জাকির
আজ ১৯ জানুয়ারি’২৪ শুক্রবার সংগঠনের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র মজলিস কুলাউড়া উপজেলা দক্ষিণের উদ্যোগে কটারকোনা বাজারে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।
শাখা সভাপতি মোঃ জালালুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রুহিন আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির। এসময় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন জাতি গঠনে বা আদর্শ সমাজ বিনির্মানে ছাত্র সমাজের প্রথম ও প্রধান কর্তব্য হল দেশবাসীকে দেশপ্রেমে, স্বার্থত্যাগ ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা। ছাত্রসমাজকে রাষ্ট্রীয় ও ধর্মীয় নীতি বহির্ভূত সকল প্রকার কর্মকান্ড পরিহার করে একটি মাত্র প্লাটফর্মে সমবেত হতে হবে। আদর্শ জাতি গঠনের জন্য দেশের মানুষকে নৈতিক শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করা অপরিহার্য। জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা, সংযম, সময়নিষ্ঠা প্রভৃতির প্রতি দায়িত্ববান হয়ে নিজেকে, নিজের পরিবার, দেশ ও দেশের জনগণকে দূরাবস্থা এবং নিরক্ষরতা থেকে বিরত রাখতে হবে। এছাড়াও তিনি বলেন, দেশের চলমান শিক্ষাক্রম জাতির জন্য হুমকিস্বরূপ। এই শিক্ষাক্রম-কে আগামীর শিক্ষার্থীদের মেধাহীন করার পায়তারা বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হওয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমবর্ধমান, যার ফলে আজ দেশের মধ্যবিত্ত পরিবারগুলো দু’বেলা খাবার যোগাড় করতে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় দেশকে সু-পথে ফিরিয়ে আনতে যোগ্য এবং দক্ষ নেতৃত্বের প্রয়োজন। নেতৃত্বের এ সংকট নিরসনে ইসলামী ছাত্র মজলিসের প্রশিক্ষিত জনশক্তি আগামীদিন মুখ্য ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, খেলাফত মজলিস শমসেরনগর সাংগঠনিক থানা সভাপতি মাওলানা শাহ লুৎফুর রশিদ, সাবেক উপজেলা সভাপতি মাওলানা এমাদ উদ্দিন, খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সেক্রেটারি সাইফুল ইসলাম কুতুব, হাজীপুর ইউপি সভাপতি মাওলানা ইসহাক আলী, হাবিবুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন কটারকোনা হুসাইনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা নাজির আহমদ, কুলাউড়া উপজেলা উত্তর শাখার সভাপতি নাজিম উদ্দিন তারিফ, সেক্রেটারি ফুয়াদ আল হাসান, বায়তুলমাল সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ।