শ্রীমঙ্গলে ইসলামী ছাত্র মজলিসের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত
দেশের চলমান বিতর্কিত শিক্ষাক্রম জাতির জন্য হুমকিস্বরূপ—বিলাল আহমদ চৌধুরী
আজ ০২ ফেব্রুয়ারি’২৪ শুক্রবার সংগঠনের ৩৪তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে ছাত্র মজলিস মৌলভীবাজার জেলার অধিভুক্ত শ্রীমঙ্গল উপজেলার উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি আবিদ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাঈম হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী। এসময় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন, পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী সিলেবাস অন্তর্ভুক্ত করা হয়েছে, শিক্ষার্থীদেরকে সমকামিতার দিকে ধাবিত করার অপচেষ্টা করা হচ্ছে, পাঠ্যপুস্তক প্রণেতারা দেশের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামী সাংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়ে সংখ্যাগরিষ্ট মানুষের হৃদয়ে চরম আঘাত দিয়েছে। এভাবে দেশের চলমান বিতর্কিত শিক্ষাক্রম জাতির জন্য হুমকিস্বরূপ। এই শিক্ষাক্রম-কে আগামীর শিক্ষার্থীদের মেধাহীন করার পায়তারা বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও দেশীয় বোধ-বিশ্বাস বিরোধী সেক্যুলার শিক্ষাক্রম দেশের সর্বস্তরের শিক্ষার্থী অভিভাবক বুদ্ধিজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। বিতর্কিত পাঠ্যক্রম বাতিল ও পাঠ্যক্রম প্রণয়নে জড়িতদের তদন্ত পূর্বক শাস্তি দিতে হবে, অন্যথায় দেশব্যাপী সর্বস্তরের শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
ছাত্র সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, মৌলভীবাজার শহর সভাপতি আরিফুল ইসলাম হোযায়ফা, সাবেক জেলা সভাপতি মাওলানা সৈয়দ সাইফুর রহমান, মুহাম্মদ আবিদুর রহমান, আনিসুল ইসলাম, জেলা সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়াত আলী, সহ সভাপতি মুফতি মনির উদ্দিন, সেক্রেটারি মাওলানা কাজী শিহাব উদ্দিন, সিলেট পূর্বজেলা প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম আমীন, শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারী শায়খুল ইসলাম, সাবেক উপজেলা সভাপতি দেলোয়ার হোসাইন প্রমুখ।
উল্লেখ্য: সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালী নিয়ে উপজেলা শহর প্রদক্ষিণ করা হয়।