কুষ্টিয়ায় মাতৃভাষা দিবসে ছাত্র মজলিসের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২৪ উপলক্ষে কুষ্টিয়া শহর, জেলা ও ইবি শাখার উদ্যোগে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত –
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুন রেজার সভাপতিত্বে ও কুষ্টিয়া শহর সভাপতি আশরাফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা যুব মজলিসের আহ্বায়ক মাও. শরিফুল ইসলাম।
আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।