ঢাবি খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ছাত্র মজলিসের ভর্তি সহায়তা ও হেল্প ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের আজকের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ভর্তি সহায়তা প্রদান করা হয়।
সার্বিক খোঁজ-খবর এবং হেল্প ডেস্ক পরিদর্শন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও campus সম্পাদক কে এম ইমরান হুসাইন।
হেল্প ডেক্সে ছিলো বিভিন্ন তথ্য সহায়তা, বাইক সার্ভিস, সুপেয় পানি ও কলম বিতরণ এবং ব্যাগ-মোবাইল সংরক্ষণ ইত্যাদি।