ইসলামী যুব মজলিসের ২০২৪ সালের কেন্দ্রীয় কমিটিকে ইসলামী ছাত্র মজলিসের শুভেচ্ছা
বিগত ১ বছরের কেন্দ্রীয় আহবায়ক কমিটিকে বিলুপ্ত করে আজ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে জাতীয় যুব কনভেনশনের মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির ঘোষণা করে ইসলামী যুব মজলিস। কেন্দ্রীয় কমিটির সভাপতি মনোনীত হন এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন ও সেক্রেটারি জেনারেল মনোনীত হন মাওলানা মাওলানা সোহাইল আহমদ। উল্লেখ্য, দুজনেই ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন।
ইসলামী যুব মজলিসের নবগঠিত কমিটির সভাপতি, সেক্রেটারি-সহ সকল নেতৃবৃন্দ-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী। নেতৃবৃন্দ এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, দেশের চরম দুর্দিনে ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় কমিটি ২০২৪ সাল সাংগঠনিকভাবে শুরু করতে যাচ্ছে। ক্রমেই দেশে ঘনীভূত হচ্ছে আর্থসামাজিক ও রাজনৈতিক সংকট। এই সংকটে নিরসনে প্রয়োজন যুব সমাবেশ উত্থান। যে উত্থান পথহারা বাংলাদেশকে আলোর পথে নিয়ে আসবে। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান যুব মজলিসের নেতৃবৃন্দের মাঝে যুব সমাজে জাগরণ সৃষ্টির পূর্ণ সামর্থ রয়েছে। তাঁরা তাঁদের সামর্থ্যের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখে দেশমাতৃকার কল্যাণ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন।
নেতৃবৃন্দ যুব মজলিসের দায়িত্ব-প্রাপ্ত কমিটির সকলের সু-সাস্থ্য ও নেক হায়াত কামনা করেন।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক