জিজ্ঞাসাবাদ শেষে ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতিসহ নেতাকর্মীদের মুক্তি

পুলিশী হয়রানী ও জিজ্ঞাসাবাদ শেষে অতঃপর কেন্দ্রীয় সভাপতি-সহ নেতৃবৃন্দের মুক্তি!
ঢাবির আইন বিভাগের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু টাওয়ার মসজিদে আজ ”প্রোডাক্টিভ রমজান” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। সভায় বর্বরোচিত হামলা চালায় সন্ত্রাসী ছাত্রলীগ!
হামলার প্রতিবাদে ও দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয়।
মিছিল ঢাবির রোকেয়া হল থেকে শুরু করে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আসলে নগ্ন বাধা দেয় পুলিশ-বাহিনী এবং গ্রেফতার করে সংগঠবের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী-সহ ৮ জন নেতাকর্মী-কে। অতঃপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও হয়রানির পর কিছুক্ষণ আগে কেন্দ্রীয় সভাপতি-সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দেয় সরকারের পেটুয়া বাহিনী!
আলহামদুলিল্লাহ! নেতৃবৃন্দ এখন নিরাপদ ও সুস্থ আছেন। পুলিশের এমন আচরণ স্পষ্টত রাষ্ট্রের মান ক্ষুণ্ণ করেছে। আমরা এহেন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।