বিবৃতি: ১৩ মার্চ ২০২৪, ঢাকা
ঢাবির আইন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে “প্রোডাক্টিভ রমজান” শীর্ষক আলোচনা সভায় ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র মজলিস
আজ (১৩-ই মার্চ ২০২৪) এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী বলেন, ছাত্রলীগের এমন হামলার সত্যিকার অর্থেই ন্যাক্কারজনক। নেতৃবৃন্দ বলেন এই দেশ হচ্ছে ৯২% মুসলমানদের দেশ। তাছাড়া ছাত্রলীগের যারা হামলা চালিয়েছে তাদেরও বেশিরভাগই মুসলমান। সুতরাং মুসলমান শিক্ষার্থীদের হাতে মুসলমান শিক্ষার্থীরা নির্যাতিত হওয়া সত্যিকার অর্থেই হৃদয়বিدارক। এছাড়া-ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশেএমন হামলা আমরা কোনভাবেই মেনে নেওয়ার মতো নয়।
নেতৃবৃন্দ ছাত্রলীগের এমন হামলার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেয়ার আহ্বান জানান প্রশাসনের প্রতি। নেতৃবৃন্দ বলেন, যদি দ্রুত প্রশাসন এই ন্যাক্কারজনক ঘটনার শুরাহা করতে ব্যর্থ হয় তাহলে ছাত্রলীগকে এর কঠিন খেসারত দিতে হবে।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক