শাবিপ্রবিতে ছাত্র মজলিসের সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেমিনার এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত-
গত ১৫-ই মার্চ-২০২৪ (৪ রমজান, শুক্রবার) বিকাল তিনটায় ক্যাম্পাস সংলগ্ন হোটেল প্যানারোমায় “মুমিনের ক্যারিয়ার গঠনে প্রচলিত চ্যালেঞ্জ : উত্তোরণের উপায়” শীর্ষক সেমিনার এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাবিপ্রবি সভাপতি শেখ হোসাইন আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি ছিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমেদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ আল্লাহর নৈকট্য হাসিলের লক্ষ্যে সারাদিনব্যাপী সিয়াম সাধনের পর আসে ইফতারির মতো আনন্দঘন মুহুর্ত। সবাই একত্রে বসে ইফতার করা ইসলামের সৌন্দর্য। এখন দেখছি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইফতার মাহফিল নিষিদ্ধ করে নতুন প্রজন্মকে ইসলামের অন্যতম ফরজ বিধান রোজা পালনে নিরুৎসাহিত করার কৌশল অবলম্বন করছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে রমজানের আলোচনা সভায় ছাত্রলীগ আক্রমণ করে রক্তাক্ত করেছে রোজাদার ছাত্রদের। এটি কোনোক্রমেই কাম্য নয়”।
তিনি আরও বলেন, ‘আমি আশা করব, রোজাদার ছাত্রদের উপর হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন। অন্যথায় রোজাদার মুসলমানরা নিরবে ঘরে বসে থাকবে না।`
উক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।
অনুষ্ঠিত সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি এবং খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী৷ তিনি বলেন, ‘বর্তমান সময়ে মুমিনদের উদ্যেক্তা হওয়ার প্রয়োজন। এক্ষেত্রে নানাবিধ বাঁধা আসতে পারে। একজন মুমিনের উচিত আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে সেসকল বাধা উৎরে সফলতার দারপ্রান্তে উপনীত হওয়া’।
এছাড়াও সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অধ্যাপক আবু সালমান । তিনি তার আলোচনায় বলেন, ‘মুমিনদের মূল লক্ষ্য ইহকালে সফলকাম হওয়া নয়, বরং পরকালে সফলতা অর্জন করা-ই মুমিনদের উদ্দেশ্য। তবুও বর্তমান পুঁজিবাদী দুনিয়ায় রিজিক কিভাবে হালাল উপায় তালাস করা যায় তা নিয়ে ভাবতে হবে আমাদেরকে৷ তিনি শিক্ষা গবেষণা সহ সর্বক্ষেত্রে মুমিনদের পদচারণ থাকার আহবান জানান ।
অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ শাহাবুদ্দিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খান, শাবিপ্রবির সাবেক সভাপতি ইউসুফ বিন আকিল, খসরুল আলম।
বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন শাবিপ্রবি’র সেক্রেটারি আজাদ শিকদার, ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখার বির্তক ও সাংস্কৃতিক সম্পাদক ওয়েসকুরুনি রাসেল।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখার প্রশিক্ষণ সম্পাদক সরোয়ার হোসেন, বায়তুলমাল সম্পাদক আশরাফুল ইসলাম শান্ত, সাহিত্য ও পাঠাগার সম্পাদক আরমান হোসেন ইমন, প্রচার ও প্রকাশনা সম্পাদনা ইমরান হোসাইন, campus সভাপতি নূর হোসাইন, বিজ্ঞান অনুষদের সভাপতি পিয়াল হাসান আবির, বঙ্গবন্ধু হল শাখার সভাপতি আনিসুর রহমান, মুজতবা আলী হল শাখার সভাপতি আল মাসুম, সামাজিক বিজ্ঞান অনুষদের সেক্রেটারি মুর্শেদ আলম প্রমুখ।