চাঁদপুর জেলা ছাত্র মজলিসের মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত –
আজ ১৩ রমজান ২৪ মার্চ রবিবার , চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
চাঁদপুর জেলা সেক্রেটারি মোহাম্মদ সাইফ উদ্দিন-এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি জেনারেল তোফায়েল আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-সমাজকল্যাণ সম্পাদক ডা. বোরহান উদ্দিন সিদ্দিকী, চাঁদপুর জেলা সিনিয়র সহ-সভাপতি মাওঃ হাবিবুর রহমান, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আবুল আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য, ছাত্র মজলিসের চাঁদপুর শহর সভাপতি আব্দুল্লাহ সিয়াম, খেলাফত মজলিস চাঁদপুর শহর সেক্রেটারি মাও: রফিকুল ইসলাম, ছাত্রশিবির এর শহর দাওয়া ও মাদ্রাসা সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, শহীদ ইয়াহিয়া শাখা সভাপতি মো: তানজিল।
ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন ফারুক মুহাম্মদ নুয়াইম, মাওলানা কবির আহমদ, মাওলানা কবির হোসাইন, এসএম সুলতান আহমদ চাঁদপুর শহর সভাপতি মনির হোসাইন শিপন, আবু বকর খান।
আরও উপস্থিত ছিলেন আব্দুল হামেদ, আশেকে ইলাহি, কামরুল ইসলাম মিরাজ, জহিরুল ইসলাম, মিনহাজ, আরাফাত প্রমুখ।