স্বাধীনতার ৫৩ বছর পেরিয়েও আকাঙ্ক্ষা অপূরণীয়: দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

স্বাধীনতার ৫৪ বছর! এখনো স্বাধীনতা আকাঙ্ক্ষিত।
তবুও দেশবাসীকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা
কথা ছিল দেশ স্বাধীন হলে আমরা পাবো সাম্য, মানবিক মূল্যবোধ ও সামাজিক ন্যায়বিচার। স্বাধীনতার ৫৩ বছর ইতিমধ্যে আমরা অতিক্রম করলাম কিন্তু অঙ্গীকার পূরণ হয়নি আজও। এখনো শাসক শ্রেনীর শোষণ, পুৃৃঁজিবাদীদের বাজার নিয়ন্ত্রণ, ভিনদেশী অপশক্তির গভীর ষড়যন্ত্র গ্রাস করে রেখেছে আমাদের ৫৬ হাজার বর্গমাইল-কে। এমতাবস্থায় স্বাধীনতা প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন নতুন আরেক সংগ্রাম! যে সংগ্রাম হবে ভূলুণ্ঠিত স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম, যে সংগ্রাম হবে মানবতা প্রতিষ্ঠার সংগ্রাম, যে সংগ্রাম হবে সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম। আমরা বিশ্বাস করি, দেশমাতৃকার অগ্রগতি নিশ্চিতের অপরিহার্য আহবানে দেশবাসী ও সচেতন ছাত্রসমাজ আগামীদিনে প্রণিধানযোগ্য ভূমিকা পালন করবে।
পরিশেষে আমরা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর সেনানীর প্রতি কৃতজ্ঞতা এবং শহীদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্তম প্রতিদান কামনা করছি।
দেশবাসী ও ছাত্র সমাজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা।