চট্টগ্রামে ছাত্র মজলিসের বদর দিবসের আলোচনা ও ইফতার, প্রধান অতিথি আহসান আহমাদ খান

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে ১৭ ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-
শাখা সেক্রেটারি তাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পাঠাগার ও মাদরাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক এ এস এম খুরশিদ আলম,কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মাহবুবুর রহমান হানিফ,ছাত্র মজলিস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী,খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর বায়তুলমাল সম্পাদক আবু বকর সিদ্দিক আহাদ, মহানগরীর ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম শাখার সভাপতি হাসান জামীল,মাহদি হাসান, আরিফুর রহমান প্রমুখ।