বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা উত্তর জেলার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত-
আজ শনিবার ৩০ মার্চ’২৪ (১৯ রমজান) স্থানীয় বরাট মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে ”ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাওলানা সৈয়দ আব্দুল কাদের, ছাত্র মজলিস কুমিল্লা মহানগরী সভাপতি মুহাম্মদ ইকরামুল হক, ইসলামী যুব মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি ডা. মাওলানা আবু বকর সিদ্দীকী, খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান ফরাজি, খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুল ওহাব শিবলী, খেলাফত মজলিসের দায়িত্বশীল মোঃ যোবায়ের হোসেন তাসলীম প্রমুখ।