কুষ্টিয়া শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
কুষ্টিয়া শহর শাখার সভাপতি আশরাফুল আলমের সভাপতিত্বে ইবি সেক্রেটারি রাইসুল ইসলাম সাকিব এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, ইসলামী বিশ্ববিদ্যালয় আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, সাবেক জেলা সভাপতি ইব্রাহিম খলিল, ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম প্রমূখ।