বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত-
আজ ৩০ মার্চ-২০২৪ (১৯ রমজান) শনিবার, শহরস্থ মজলিস মিলনায়তনে ”ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে মাহে রমজানের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শহর সভাপতি আরিফুল ইসলাম হোযায়ফা’র সভাপতিত্বে ও সেক্রেটারি ফখরুল ইসলাম ফয়সলের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মুহিবুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় প্রচার ও পাঠাগার সম্পাদক হাসান আহমাদ খান, মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা office সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।