ছাত্র মজলিসের কর্মীদেরকে সমাজ বিপ্লবের সৈনিক হয়ে গড়ে উঠতে হবে – মুহাম্মদ রায়হান আলী
গতকাল ৩০ মার্চ ২০২৪ শনিবার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি আরিফুল ইসলাম হোযায়ফার সভাপতিত্বে ও সেক্রেটারি ফখরুল ইসলাম ফয়সল এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী। এসময় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি বলেন জ্ঞান-বিজ্ঞানে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত রয়েছে। আজ এ জাতি ভোগ বিলাসে মত্ত্ব হওয়ায় লাঞ্চিত ও নির্যাতিত হচ্ছে। তাই সুন্দর ও কল্যাণকর জাতি গড়ে তুলতে সততার সাথে দক্ষতার সমন্বয় করে ছাত্র মজলিসের কর্মীদেরকে সমাজ বিপ্লবের সৈনিক হয়ে গড়ে উঠতে হবে। কারণ জ্ঞান অর্জন, চরিত্র গঠনের মাধ্যমেই সমাজ বিনির্মাণ করা সম্ভব হবে।
এছাড়াও তিনি বলেন, তথ্য প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে সম্ভাব্য সকল প্রকার চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ, জাতি ও মুসলিম বিশ্বের দুরবস্থা থেকে উত্তরণের জন্য যোগ্যতা সম্পন্ন কর্মী হিসেবে গড়ে ওঠার বিকল্প নেই।
উক্ত শিক্ষা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক মুহিবুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় পাঠাগার ও প্রচার সম্পাদক হাসান আহমাদ খান, মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল প্রমুখ।