ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন দক্ষিণ সুরমা জোনের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
রমযান থেকে শিক্ষা নিয়ে তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলকে নিরলসভাবে কাজ করতে হবে —————————মুহাম্মদ রায়হান আলী
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী বলেন-আল্লাহ রাব্বুল আলামীন সিয়াম ফরয করেছেন তাকওয়া অর্জনের জন্য, আর রমযান মাস হলো তাকওয়া অর্জনের মূল সময়। তিনি রমযান থেকে শিক্ষা নিয়ে তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন দক্ষিণ সুরমা জোনের উদ্যেগে আয়োজিত তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, ইসলামের পাচঁটি বুনিয়াদের অন্যতম হচ্ছে রমযানের সিয়াম বা রোযা। রহমত বরকত ও মাগফেরাতের মাস রমযান। তাই এই মহিমান্বিত মাস সবার কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১৮৩ নং আয়াতে বলেন, হে ঈমানদারগণ! তোমাদের উপর রোযা ফরয করা হয়েছে, যেমন ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পার। রাসুল (সা.) বলেন, যখন রমযান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। তাই এমাসে আমাদের আল্লাহ রাব্বুল আলামীনের বেশী বেশী ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জনের প্রচেষ্টা চালাতে হবে। রমযানে দু’টি খুশি রয়েছে একটা হল রোযাদার যখন ইফতার করেন, অপরটি হচ্ছে মহান আল্লাহ তায়ালার সাথে যখন রোযাদারের সাক্ষাৎ হবে।
আজ ২৯ মার্চ’২৪ (শুক্রবার), দক্ষিণ সুরমা ভার্থখলায় একটি অভিজাত রেস্টুরেন্টে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন দক্ষিণ সুরমা জোনের উদ্যেগে আয়োজিত তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে মাহে রমজানের ভূমিকা শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের দক্ষিণ সুরমা পশ্চিম শাখা সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও ভার্থখলা জামেয়া ইসলামীয়া শাখা সভাপতি সাব্বির আহমদ নোমান ও শাইখুল হাদীস রহঃ জোন সভাপতি আব্দুল ওয়াদুদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, সিলেট মহানগর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সিলেট পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক সালমান আহমদ, মহানগর বায়তুলমাল সম্পাদক মুহিবুর রহমান রায়হান, খেলাফত মজলিস সিলেট মহানগরীর সিলেট পেশাজীবি ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমসি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সেক্রেটারি আহমদ সালমান , জালালাবাদ থানা শাখা সভাপতি আফজাল হোসেন সায়েম, বিমানবন্দর থানা সেক্রেটারি ইশমাম আহমদ, শাইখুল হাদীস জোন সেক্রেটারি উবায়দুল হক, দক্ষিণ সুরমা পূর্ব বায়তুলমাল সম্পাদক আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, রাসেল আহমদ, রাকিব হোসাইন, মোস্তাফিজুর রহমান সালমান সহ প্রমুখ।