শ্রীমঙ্গলে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে স্কুল ছাত্রদের নিয়ে ” আমার দেশ আমার স্বপ্ন ” শীর্ষক চিন্তা বিনিময় আসর ও ইফতার মাহফিল অনুষ্ঠিত –
স্বাধীন বাংলাদেশের মানচিত্রে ভাগ বসাতে মরিয়া পোস্ট কলোনিয়াল রাষ্ট্রগুলো –জাকারিয়া হোসাইন জাকির
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির বলেন, আমাদের দেশে স্বাধীন হয়েছে আজ থেকে ৫৩ বছর পূর্বে কিন্তু এখনো আমাদের দেশ ভিনদেশী ষড়যন্ত্র-মুক্ত হতে পারেনি। তিনি বলেন, বিশেষত ৭১’র বয়ানে উল্লেখিত বন্ধুরা নয়া দিনের শত্রু-তে পরিণত হয়েছে। তারা শুধু এদেশের উপর কর্তৃত্ব কায়েম করে ক্রান্ত হয়নি বরং তাদের মধ্যে রয়েছে দেশ দখলের মন-বাসনা। পাশাপাশি ভূতাত্ত্বিকভাবে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় এদেশের প্রতি কুনজর পড়েছে পোস্ট কলোনিয়াল রাষ্ট্রগুলোর। তারা তাদের চিন্তা ও অভিলাষ বাস্তবায়নে সহযোগী হিসেবে পেয়েছি এদেশের-ই বিশেষ স্বার্থান্বেষী মহল-কে যাদের চিহ্নিত করা নয়া দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে তিনি তার বক্তব্যে বলেন। তিনি আরও বলেন, এই বিশেষ মহল এদেশের শিক্ষা-সংস্কৃতিকে ধ্বংস করার পায়তারা করছে, নানাভাবে আঘাত করছে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের আবেগ-অনুভূতিতে, নিঃশেষ করেছে রাষ্ট্রীয় ভারসাম্য রাজনৈতিক পদ্ধতিকে।
তিনি বলেন, উল্লেখিত সংকটগুলো নিরসনে প্রয়োজন একদল সৎ, দক্ষ, যোগ্য ও মেধাবী নেতৃত্ব। যারা আগামীর কল্যাণকর বাংলাদেশ বিনির্মানে প্রণিধানযোগ্য ভূমিকা পালন করতে পারবে। তিনি আশাবাদী ব্যক্ত করে বলেন, বাংলাদেশের মোট শিক্ষার্থী প্রায় চার কোটি। যা অনেক উন্নত দেশের মোট জনসংখ্যার চেয়ে বেশি। তাদের মধ্যে আবার বেশিরভাগ স্কুল পড়ুয়া। এই সম্ভাব্য শিক্ষার্থীদের মাঝে যদি দেশপ্রেমের প্রয়োজনীয়তা, মাহাত্ম্য ও গুরুত্ব অনুধাবন করানো যায় তাহলেই সম্ভব দেশকে অনিবার্য সংকট থেকে উদ্ধার করা। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সচেতন ছাত্র সংগঠনগুলোকে মুখ্য ভূমিকা পালন করার উদাত্ত আহবান জানান।
আজ (২০ রমজান) ৩১ শে মার্চ-২০২৪, ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আবিদ হাসানের সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুল ছাত্রদের নিয়ে ” আমার দেশ আমার স্বপ্ন” শীর্ষক চিন্তা বিনিময় আসর, পুরষ্কার বিতরণী ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সেক্রেটারি নাঈম হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত চিন্তা বিনিময় আসর ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, মৌলভীবাজার শহর সভাপতি আরিফুল ইসলাম হোযায়ফা, সাবেক জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা এহসানুল হক, মৌলভীবাজার জেলা সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়াত আলী, শ্রমিক মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আব্দুল রহিম নোমানী, সহ সভাপতি মোঃ মাসুদ রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রাক্তন সভাপতি হাফিজ শুয়ائبুর রহমান চৌধুরী, সাদিকুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজ সভাপতি আশিকুর রহমান চৌধুরী প্রমুখ।