ঢাকায় ছাত্র মজলিসের সেমিনার ও ইফতার, প্রধান অতিথি বিলাল আহমদ চৌধুরী

প্রচলিত সমাজ-রাষ্ট্র-ই মুমিনদের ক্যারিয়ার গঠনের নেপথ্যে অন্তরায় –বিলাল আহমদ চৌধুরী
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেন, আমাদের বিরাজমান সমাজব্যবস্থা সম্পূর্ণরূপে মুমিন জীবনের প্রতিকূল!
এ জনপদে সমাজ-রাষ্ট্র নিজেই মুমিনের ক্যারিয়ার গঠনে প্রধান অন্তরায় হিসেবে কাজ করছে।
তিনি বলেন, এদেশে ব্যবসা করতে হলে সুদ ভিত্তিক ঋণ নিতে হয়, চাকরি পেতে হলে ঘুষ দিতে হয়, এমনকি বিভিন্ন পেশার চাকরিজীবীদের দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে প্রণোদিত করা হয় । তাই তিনি বলেন, প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে মানিয়ে নিয়ে মুমিন জীবনে ভারসাম্যপূর্ণ ক্যারিয়ার গঠন দুরূহ বিষয়। এজন্য মুমিনদের ক্যারিয়ার নতুনভাবে ভাববার যথোপযুক্ত সময় এখনই।
তিনি তার বক্তৃতায়, মুমিনদের প্রচলিত চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকার পাশাপাশি শ্রেষ্ঠ বিকল্প পেশা অন্বেষণের আহ্বান জানান এবং এক্ষেত্রে জ্ঞানভিত্তিক গবেষণায় সম্পৃক্ত হওয়া এবং উদ্যেক্তা হিসেবে আত্ন-পরিচয় সৃষ্টির প্রতি তিনি আহ্বান জানান।
তিনি আরও বলেন নিয়মের ভেতরে থেকে নিয়মের মৌলিক পরিবর্তন সাধন করা অনেকাংশেই অসম্ভব। তিনি জাহেলিয়াতে পরিপূর্ণ প্রচলিত সমাজব্যবস্থা পুনঃনির্মাণ না করে বিনির্মাণের সংগ্রামে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানান। পাশাপাশি উত্তম রিজিক ও পরিপূর্ণ ইসলামী জীবনবিধান অনুযায়ী ব্যক্তিজীবন পরিচালনায় বেশি বেশি মহান আল্লাহর সাহায্য চাওয়ার পরামর্শ দেন।
গতকাল ৩১মার্চ ২০২৪ রবিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য নূর মোহম্মদ’র সভাপতিত্বে ”মুমিনের ক্যারিয়ার গঠনে আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতা: উত্তরণের উপায়” শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি আম্মার আল ফারাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনার ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইলিয়াস আহমদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হুসাইন, অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক ডা: আসাদুজ্জামান, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক, ময়মনসিংহ মহানগরী সভাপতি এডভোকেট মাওলানা রফিকুল ইসলাম , ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি মাওলানা নূরুল হক, পটুয়াখালী জেলা সহ-সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির আজাদ, খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ফুলের হাসির সহ-সম্পাদক শাহ শিহাব উদ্দিন , সবার খবর পত্রিকার সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পী, কওমী ছাত্র ফোরামের সভাপতি জামীল সিদ্দিকী, জাতীয় গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের যুগ্ম সম্পাদক ওয়ালি চৌধুরী রাকিব।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাহমুদুল হাসান ত্বহা, নায়ায়ণঞ্জ জেলা সভাপতি তৌফিক বিন হারিছ, কুমিল্লা উত্তর জেলা সভাপতি আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগরী দক্ষিণ বায়তুলমাল সম্পাদক শাহজাহান সৈকত প্রমূখ।