বিশ্বনাথে ছাত্র মজলিসের ইফতার মাহফিল, প্রধান অতিথি জাকারিয়া হোসাইন জাকির

বিশ্বনাথে ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইনসাফভিত্তিক সমাজ বিনির্মানে মাহে রমজান মুমিনদের উদ্ধুদ্ধ করে –জাকারিয়া হোসাইন জাকির
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম সাংগঠনিক জেলার আওতাধীন বিশ্বনাথ উপজেলা শাখার উদ্যোগে আজ ২২ রমজান, মঙ্গলবার বিশ্বনাথস্থ প্রানসী রেস্টুরেন্টে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি নুরুল ইসলাম নাহিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাহে রমজান মুমিনদের শুধুমাত্র ইবাদতে উদ্ধুদ্ধ করে না, বরঞ্চ ইবাদাতের পাশাপাশি পরিপূর্ণ জীবনবোধ জাগ্রত করতে সহযোগিতা-ও করে মাহে রমজান। তিনি আরও বলেন, ইসলাম শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক পালনীয় ধর্ম নয়, ইসলাম হচ্ছে সামগ্রিক ও পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইসলামের সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসলামে সবগুলো বিধান যথাযথভাবে পালন করা দুরূহ বলে প্রধান অতিথির বক্তব্য তিনি উল্লেখ করেন। তাই ছাত্র সমাজকে মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলামী আদর্শিক সমাজ বিনির্মানে এগিয়ে আসার আহবান জানান তিনি।
শাখা সেক্রেটারি আবিদুর রহমান শিকদার ও প্রচার সম্পাদক আহমদ আল আমিন এর যৌত সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, খেলাফত মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আব্দুল ওদুদ, ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মিজানুর রহমান, পশ্চিম জেলা বায়তুলমাল সম্পাদক রেজাউল করিম শাব্বির, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার বায়তুলমাল সম্পাদক আমিরুল ইসলাম।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিশ্বনাথ জোন তত্ত্বাবধায়ক নুরুল আমিন হা: রেজাউল করিম,হুসাইন আহমদ,আলীয়া মাদ্রাসা সভাপতি হা: আতিকুল ইসলাম, খালেদ আহমদ,আরিফুল ইসলাম,আবু তাহের,হুসাইন আহমদ , জাবেদ আলী,প্রমুখ।