শহীদ শাহ আলমের মাকবারা জিয়ারত ও পরিবারের সাথে ছাত্র মজলিস নেতৃবৃন্দের সাক্ষাৎ

শহীদ শাহ আলমের মাকবারা জিয়ারত ও পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মানিকগঞ্জ জেলা শাখার কর্মী শহীদ শাহ আলমের মাকবারা জিয়ারত এবং তাঁর পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় পাঠাগার ও মাদরাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান।
এ সময় তিনি শহীদ শাহ আলমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবারের খোঁজখবর নেন।