বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অধিভুক্ত সৈয়দ মুজতবা আলী হল শাখার উদ্যোগে শবগুজারি মাহফিল অনুষ্ঠিত-
গতকাল ৯ই মে বৃহস্পতিবার , শাবিপ্রবি’র সৈয়দ মুজতবা আলী হল মসজিদে শাখা সভাপতি হাফেজ আল মাসুমে’র সভাপতিত্বে এবং সেক্রেটারি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় শবগুজারি মাহফিলে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আর রশীদ ইসলামিক ইনস্টিটিউট এর প্রিন্সিপাল শায়েখ সাদিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবি শাখার সভাপতি শেখ হোসাইন আহমেদ, সেক্রেটারি সিদ্দিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবির বায়তুলমাল সম্পাদক আশরাফুল ইসলাম শান্ত, পাঠাগার ও অফিস সম্পাদক আরমান হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন এবং ক্যাম্পাস শাখার সভাপতি নূর হোসাইন প্রমুখ।