ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার কৃতি সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত
আজ ১৭ মে ২০২৪, শুক্রবার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কৃতি সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি আবিদ হাসানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাঈম হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাইল খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রাক্তন সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন প্রমুখ।