কমলগঞ্জে ছাত্র মজলিসের কৃতি সংবর্ধনা, প্রধান অতিথি ইকবাল আহমদ কয়ছল

ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার উদ্দ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত—
আজ ২১মে মঙ্গলবার’২৪ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার উদ্দ্যোগে উপজেলা সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহি আহমেদের পরিচালনায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক ইকবাল আহমদ কয়ছল。
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাবেক জেলা সভাপতি মুহাম্মদ সিহাব উদ্দিন, জেলা সেক্রেটারি রাফি উদ্দিন মাবরুর, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ মুসলিমুর রহমান, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ খালেদ, সুজা মেমোরিয়াল কলেজের অধ্যাপক জমশেদ আহমদ।