ছাত্র মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার উদ্দ্যোগে এসএসসি /দাখিল সংবর্ধনা অনুষ্ঠিত
গতকাল ২২মে,বুধবার’২৪ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা শাখার আওতাধীন বিশ্বনাথ উপজেলা শাখার উদ্দ্যোগে শাখা সভাপতি নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে ও বায়তুলমাল সম্পাদক আল আমিনের পরিচালনায় এসএসসি/ দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ,ছাত্র মজলিস পশ্চিম জেলা বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাব্বির।