ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্দ্যোগে এসএসসি ও দাখিল কৃতি শিক্ষার্থী সংবর্ধনা’২৪ অনুষ্ঠিত–
আজ ৩০মে,বৃহস্পতিবার’২৪ উত্তরাস্থ ডিএনসিসি মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার উদ্দ্যোগে শাখা মাহমুদুল হাসান ত্বহার সভাপতিত্বে ও শাখা সেক্রেটারী মুশফিকুস সালেহীন এর পরিচালনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ইসমাইল খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমাদ খন্দকার,ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য মাহমুদুল হাসান রাসেল, খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা কাউসার আহমদ সোহাইল,ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারী মাওলানা কাজী জহিরুল ইসলাম,খেলাফত মজলিস উত্তরা মডেল থানা সভাপতি মাওলানা মুহাম্মদ আবু সালেহ।
ছাত্র মজলিস ঢাকা মহানগর উত্তর শাখা সদস্য মাহমুদুল হাসান,ছাত্র মজলিস পল্লবী থানা সভাপতি সাইদুল হক মিরাজ,ছাত্র মজলিস ডিএমএম উত্তরা শাখা সভাপতি সাকিব আল হাসান প্রমুখ।