ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন বাস্তবায়নে রংপুর মহানগর ও জেলার সুধী সমাবেশ

আগামী ২৬ জুলাই ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন ২০২৪ বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস রংপুর মহানগর ও জেলা শাখার উদ্যোগে প্রাক্তন দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত।
আজ ০৬ জুলাই’২৪ শনিবার স্থানীয় মজলিস মিলনায়তনে ছাত্র মজলিস রংপুর মহানগর শাখা সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় জোন সদস্য মাহমুদুল হাসান।
মহানগর শাখা সেক্রেটারি রিয়াদ হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস রংপুর মহানগর শাখা সভাপতি তৌহিদুর রহমান মন্ডল রাজু।