ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন বাস্তবায়নে সিলেট মহানগর ও জেলার সুধী সমাবেশ

২৬ জুলাই ২০২৪ এর ক্যাম্পাস প্রতিনিধি সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর ও জেলা শাখার উদ্যোগে প্রাক্তন দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত।
গত ০৫ জুলাই’২৪ শুক্রবার সন্ধ্যা ৭ :৩০ মিনিটে নগরীর ইউনাইটেড সেণ্টারে কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মানের সভাপতিত্বে ও সিলেট পশ্চিম জেলা সভাপতি ইমদাদুল হক ইমরান ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুজিবুর রহমান খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল ও প্রচার সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির,খেলাফত মজলিস সিলেট জোনের সহকারী ইনচার্জ অধ্যক্ষ আব্দুল হান্নান, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, ডাঃ ফয়জুল হক, সিলেট জেলা সেক্রেটারি মাওলানা দিলওয়ার হোসাইন, মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, ইসলামী যুব মজলিস সিলেট মহানগর সেক্রেটারি আফজাল হোসাইন কামিল, ছাত্র মজলিসের প্রাক্তন সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম জলিল, শাবিপ্রবি সাবেক সভাপতি খসরুল আলম, সিলেট পূর্বজেলা সভাপতি রুহুল আমিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, সাবেক সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান,পূর্ব জেলা সেক্রেটারি এমাদ উদ্দিন, খেলাফত মজলিস সিলেট মহানগর শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুক আহমদ,যুব মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ফয়জুর রহমান ফয়েজ,ছাত্র মজলিস সিলেট মহানগর বায়তুলমাল সম্পাদক মুহিবুর রহমান রায়হান, প্রশিক্ষণ সম্পাদক সাজিদুর রহমান, পাঠাগার সম্পাদক আব্দুল মুকিত, ছাত্রকল্যাণ সম্পাদক খালেদ আহমদ, সিলেট পূর্ব জেলা বায়তুলমাল সম্পাদক সালমান আহমদ, সাবেক প্রশিক্ষণ সম্পাদক জাবের আহমদ,সিলেট পশ্চিম জেলা বায়তুলমাল সম্পাদক রেজাউল করিম শাব্বির, সিলেট পূর্ব জেলা প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক মারজানুল আযহার জুনেদ, অফিস ও পাঠাগার সম্পাদক ফামান আহমদ শাহীন প্রমুখ।