ছারছীনা দরবারের পীর মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহর ইন্তেকালে ছাত্র মজলিসের শোক

শোকবার্তা
ফুরফুরার গদ্দিনশীন পীর মাওলানা আবুল আনসার সিদ্দিকী (রহ.)-এর জ্যেষ্ঠ জামাতা এবং ছারছীনা দরবারের পীর মাওলানা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ (রহ.) আজ ১৭ জুলাই রাত আনুমানিক ২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছে। সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবার, ভক্ত-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এ শোক ধৈর্যের সঙ্গে বহন করার তাওফীক দান করুন। আমীন।