বাংলাদেশে ছাত্র গণহত্যার প্রতিবাদে কওমি সলিডারিটি এলায়েন্স ইউ কে’র প্রতিবাদ ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত-
স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া আহবান
বাংলাদেশে ছাত্র গণ হত্যার প্রতিবাদে ও চলমান ছাত্র গণ আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন ব্যক্ত করে প্রতিবাদ ও সংহতি সমাবেশ করেছে কওমি সলিডারিটি এলায়েন্স ইউ কে’।আজ রবিবার ৪ ঠা আগষ্ট পূর্ব লন্ডন আলতাব আলী পার্কে এক প্রতিবাদ ও সংহতি সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ।কওমি সলিডারিটি এলায়েন্স ইউ কে’র সমন্বয়ক মুফতী ছালেহ আহমদ, মাওলানা আনিসুর রহমান,মুফতী রিয়াজ আহমদ ও মাওলানা সাইফুর রহমানের যৌথ উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান আল মাদানী,মুফতী আব্দুল মুনতাকিম,মুফতী হাসান নুরী চৌধুরী,মুফতী মাওসুফ আহমদ, মাওলানা শাহ মিজানুল হক, মাওলানা শাহনূর মিয়া,মাওলানা সৈয়দ তামিম আহমদ, মাওলানা মামনুন মুহিউদ্দীন, মাওলানা মিসবাহুজ্জামান হেলালী, মাওলানা শামছুল আলম কিয়ামপুরী,মাওলানা নুফায়েছ বরকতপুরী,মাওলানা মুখতার আহমদ, মাওলানা জাবের আহমদ,মাওলানা নোমান হামিদী, হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, প্রমূখ।
সমাবেশে চলমান ছাত্র গণ আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন ও সংহতি জানিয়ে
আলতাব আলী পার্কে উলামায়ে কেরাম সহ বিপুল সংখ্যক মুক্তকামী প্রতিবাদী মানুষ যোগদান করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেন,বৃটেনের সমমনা বিভিন্ন ইসলামিক দল, উলামায়ে কেরাম ও কওমী ছাত্র ও নেতৃবৃন্দের পক্ষ থেকে আমরা দ্যার্থহীন ভাবে বাংলাদেশে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের এক দফার প্রতি সর্বাত্মক সমর্থন ও সংহতি ঘোষনা করছি।
আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে এও ঘোষনা করছি যে চলমান এই সংকটের জন্য সরকারের স্বৈরাচারী আচরন ও ঔদ্যত্বই দায়ী ।আমরা লক্ষ্য করছি সরকারের এহেন আচরনের কারনে একটি দাবী আদায়ের আন্দোলন এখন গণ-অভ্যুত্থানের রূপ ধারন করেছে।দেশের সকল শ্রেনী পেশার মানুষ, নারী পুরুষ নির্বিশেষে গুলি ও মৃত্যূর ভয়কে উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছে।এই সরকারের হাত তাজা বুলেটের মাধ্যমে গুলিবিদ্ধ ও নিহত শত শত ছাত্রের রক্তে রঞ্জিত।এই সরকারের হাত শিশু কিশোর হত্যায় কলংকিত। এই অবস্থায় দাড়িয়ে সরকারের তরফে আলোচনার আহ্বান নিচক প্রহসন ছাড়া আর কিছু নয়।তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের এই প্রহসনকে প্রত্যাখ্যান ও এক দফার দাবীতে সর্বাত্মক অসহযোগের ডাক সম্পূর্ণ ন্যায় সংগত ও যৌক্তিক। এর সাথে আমরা আমাদের সর্বাত্মক সংহতি ও সমর্থন ঘোষনা করছি।তিনি আরও বলেন, আমরা মনে করি এই আন্দোলন এখন সর্বাত্মক ছাত্র গণ আন্দোলনের রূপ নিয়েছে। এখন এই আন্দোলন ছাত্রদের, এই আন্দোলন জনতার। এই আন্দোলন শিক্ষকের এই আন্দোলন আলেম উলামার।স্বৈরাচারের পতন ও সার্বিক গণমুক্তি অর্জন না হওয়া পর্যন্ত লাগাতার এই অসহযোগ আন্দোলন চলবে। শত শত ভাইকে কবরে রেখে এই লড়াকু ছাত্র জনতা কোন জবরদস্তি ও শক্তির কাছে পরাজয় মানবেনা।
লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে উলায়ে কেরাম ও কওমি সলিডারিটি এলায়েন্সের পক্ষ থেকে আমরাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত এক দফা ঘোষনা পত্রের সাথে পরিপূর্ণ সংহতি জানাচ্ছি।আমাদের আহ্বান সবাই যার যার অবস্থান থেকে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন। স্বৈরাচারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যান।
পরিশেষে আন্দোলনে শাহাদত বরনকারীদের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথ।