চিলমারী নদী বন্দরে পরিচ্ছন্নতা অভিযান চালাল ইসলামী ছাত্র মজলিস কুড়িগ্রাম

চিলমারী নদী বন্দর পরিচ্ছন্নতা অভিযানে ইসলামী ছাত্র মজলিসের দায়িত্বশীলবৃন্দ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা শাখার উদ্যোগে চিলমারী নদী বন্দরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ সময় সংগঠনের দায়িত্বশীলবৃন্দ নদী বন্দর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।