ট্রাফিক নিয়ন্ত্রণে থাকা শিক্ষার্থীদের নাশতা বিতরণ করল শাবিপ্রবি ছাত্র মজলিস

হাউজিং স্ট্যাট পয়েন্টে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় ও নাশতা বিতরণ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ হাউজিং স্ট্যাট পয়েন্টে ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তারা দায়িত্ব পালনরত শিক্ষার্থীদের মাঝে সফট ড্রিংক ও নাশতা বিতরণ করেন এবং তাদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও উৎসাহ প্রকাশ করেন।