জুমাবারে পল্টন এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন ইসলামী ছাত্র মজলিসের কর্মীবৃন্দ
জুমাবারে রাজধানীর পল্টন এলাকায় জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কর্মীবৃন্দ।
এ সময় কর্মীবৃন্দ সড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানবাহনের চলাচল স্বাভাবিক রাখা এবং পথচারীদের নিরাপদে চলাচলে সহযোগিতা করেন।