সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মানের পিতার ইন্তেকালে ছাত্র মজলিসের শোক

শোকবার্তা
১৪ আগস্ট ২০২৪
বিজয়নগর, ঢাকা
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান এর পিতার ইন্তেকালে ছাত্র মজলিসের শোক প্রকাশ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মানের পিতা বার্ধক্যজনিত কারণে আজ সকাল আনুমানিক ১০.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী। শোক বার্তায় নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃদ্বয় মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করেন।
উল্লেখ্য, মরহুমের জানাজা আজ বিকাল ৫টায় শাহী ঈদগাহ, বুরিচং, কুমিল্লায় অনুষ্ঠিত হবে।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস