ছাত্র মজলিস নেতা লিটন জুম্মানের পিতা ফরিদ মিয়ার জানাজা ও দাফন সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান এর পিতার জানাজা ও দাফন সম্পন্ন :
মরহুম মুহাম্মদ ফরিদ মিয়ার জানাজা আজ বিকাল ৫টায় শাহী ঈদগাহ, বুড়িচং, অনুষ্ঠিত হয়।
জানাযায় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মাহমুদুল হাসান ত্বহা, কুমিল্লা মহানগর সভাপতি ইকরামুল হক, কুমিল্লা উত্তর জেলা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, খেলাফত মজলিস কুমিল্লা মহানগর সহ-সেক্রেটারি জনাব শাহাদাত হোসেন, ইসলামী যুব মজলিস কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক প্রমূখ।