মাওলানা নুরুজ্জামান শরীয়তপুরীর ইন্তেকালে ইসলামী ছাত্র মজলিসের গভীর শোক

শোকবার্তা
২০ আগস্ট ২০২৪
বিজয়নগর, ঢাকা
খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও ইসলামী ছাত্র মজলিস শরিয়তপুর শহর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামানের পিতা মাওলানা নুরুজ্জামান শরীয়তপুরীর ইন্তেকালে ইসলামী ছাত্র মজলিসের শোক প্রকাশ
খেলাফত মজলিস কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী শাখার সাবেক সভাপতি মাওলানা নুরুজ্জামান শরীয়তপুরী গত রাত সোয়া ১২ টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী। শোক বার্তায় নেতৃদ্বয় মহান আল্লাহর কাছে মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। নেতৃদ্বয় মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে জান্নাতুল ফিরদাউস কামনা করেন।
উল্লেখ্য, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। কর্মজীবনে তিনি শিক্ষকতা ও হোমিও চিকিৎসক ছিলেন। এছাড়াও বিভিন্ন দাতব্য ও স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠানের পরিচালনায় নিয়োজিত ছিলেন। আজ বাদ জোহর শরীয়তপুর চৌরঙ্গীমোড় বেপারীপাড়া মসজিদ চত্ত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বার্তা প্রেরক
জাকারিয়া হোসাইন জাকির
কেন্দ্রীয় প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস