আকস্মিক বন্যার দায়ে মোদী সরকারকে আন্তর্জাতিক আদালতে দাঁড় করানোর আহ্বান

বাংলাদেশের আকস্মিক বন্যার জন্য মোদী সরকার-কে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে – বিলাল আহমদ চৌধুরী
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেন, ভারত বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ায় নব্য সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টায় মত্ত হয়ে পড়েছে। বল প্রয়োগের মাধ্যমে আধিপত্য বজায় রাখতে চায় তারা বিভিন্ন দেশে।
আর তাদের আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের নগ্ন বহিঃপ্রকাশ বিগত ১৫ বছর যাবত বাংলাদেশের উপর তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই মোদি সরকার, পৃথিবী আন্তর্জাতিক নদী আইন ভঙ্গ করে ত্রিপুরার ডম্বুর বাধ খোলে দেওয়ার মাধ্যমে মোদী সরকার তাদের নির্লজ্জ কার্যকলাপের নতুন চেহারা উন্মোচন করেছে আর ভারত-কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অবাধে হস্তক্ষেপের সুযোগ করেছিল খুনি হাসিনা সরকার।
তাই ভারতের এই নগ্ন হস্তক্ষেপের জবাব আন্তজার্তিক আদালতের মাধ্যমে দেওয়ার আহবান জানাচ্ছি অন্তবর্তীকালীন সরকারের প্রতি।
আজ ২২ আগস্ট ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে মিছিল পরবর্তী সমাবেশে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।