খাগড়াছড়ি ও ফটিকছড়িতে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বিলাল আহমদ চৌধুরী

পার্বত্য জেলা খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এলাকায় আকষ্মিক বন্যায় লক্ষাধিক মানুষ চরম দূর্বিষহ সময় পার করছেন। ইসলামী ছাত্র মজলিসের স্থানীয় দায়িত্বশীল ভাইয়েরা শুরু থেকেই উদ্ধার ও খাদ্য সামগ্রী নিয়ে মানুষের পাশে রয়েছেন।
আজ এসব অঞ্চলে খাদ্যসামগ্রী বিতরণে ইসলামী ছাত্র মজলিসের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী অংশগ্রহণ করেন।
কেন্দ্রীয় পাঠাগার ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান , কেন্দ্রীয় জোন সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি আবুল আফফান মুহাম্মদ ওসমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি মুহাম্মদ সায়েম, উত্তর জেলা সেক্রেটারি মুহাম্মদ আজিম উদ্দিন , মহানগর বায়তুলমাল সম্পাদক শরিফুল ইসলাম সহ স্থানীয় দায়িত্বশীল ভাইয়েরা উপস্থিত ছিলেন।
~প্যাকেজে চাল, ডাল, আলু ,পিয়াজ ও মুরগী সহ ১ সপ্তাহের প্রয়োজনীয় খাদ্যপণ্য প্রদান করা হয়।