ছাত্রজনতার গণ-অভ্যুত্থান পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় দেশবাসীকে আরও বেশি ভূমিকা পালন করতে হবে – বিলাল আহমদ চৌধুরী
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নির্ধারিত সদস্য প্রার্থীদের নিয়ে দিনব্যাপী প্রার্থী সমাবেশ আজ ৩০ আগস্ট ২০২৪, শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত প্রার্থী সমাবেশে সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী। এসময় সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় সভাপতি বলেন, সময়ের প্রয়োজনে গণ-অভ্যুত্থান অপরিহার্য ছিল দেশবাসীর জন্য। কারণ, আগের ফ্যাসিস্ট সরকার লাগাতার ১৫ বছরের ও বেশি সময় চূড়ান্ত পর্যায়ের দমন-পীড়ন নীতির মাধ্যমে জনগণকে অনিবার্য বিপ্লবের পথেই নিয়ে গিয়েছিল। ফলশ্রুতিতে জুলাই-আগস্ট বিপ্লব হয়েছিল এদেশের পরিপ্রেক্ষিতে অভূতপূর্ব। তবে এখন সময় বিপ্লবী চেতনাকে পুজিতে রূপান্তর করে দেশের ইতিবাচক অগ্রগতি নিশ্চিত করা।
তিনি বলেন, দেশের ইতিবাচক অগ্রগতি নিশ্চিতকরণে এবং বিপ্লব যাতে বেহাত না-হয় এজন্য বিপ্লব পূর্ববর্তী সময়ের মতোই দেশবাসীকে বিপ্লব পরবর্তী সময়ে আরও বেশি ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলেই নিকটতম ভবিষ্যতে দেশকে কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব হবে।
অনুষ্ঠিত প্রার্থী সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক কে এম ইমরান হোসাইন , প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন , বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাঈল খন্দকার , পাঠাগার ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান , কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য নুর মুহাম্মাদ, মাহমুদুল হাসান ত্বহা প্রমুখ।