ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ২য় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত
বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ এদেশের ছাত্রজনতা-ই নির্ধারণ করবে ———–বিলাল আহমদ চৌধুরী
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেন, এদেশের ভবিষ্যৎ এদেশের ছাত্রজনতা-ই নির্ধারণ করবেন। তিনি বলেন, বাংলাদেশ অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিজমের হাত থেকে মুক্ত হয়েছে। সুতরাং এখন রাষ্ট্রের আত্নমর্যাদা বৃদ্ধিতে কাজ করা আমাদের সকলেই দায়িত্ব। তিনি এ-ও বলেন, আমাদের জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে এখনো ফ্যাসিবাদের দোসরেরা নানানভাবে দেশ বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্র-কে নস্যাৎ করার জন্য তিনি দেশবাসীকে সদা প্রস্তুত থাকার আহবান জানান।
গত ১৪, ও ১৫ সেপ্টেম্বর ২০২৪ (শনিবার ও রবিবার ), সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের ২য় সাধারণ অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দুইদিনব্যাপী অনুষ্ঠিত কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সাধারণ অধিবেশনের সমাপনীতে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আব্দুল জলিল।
দুইদিনব্যাপী অনুষ্ঠিত ২য় সাধারণ অধিবেশনে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রায়হান আলী, প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক কে এম ইমরান হোসাইন, প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ইসমাইল খন্দকার, অফিস ও ছাত্রকল্যাণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম , পাঠাগার ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক আহসান আহমাদ খান, প্রচার ও স্কুল কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির,
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য নুর মোহাম্মদ, লিটন আহমদ জুম্মান, মাহমুদুল হাসান ত্বহা।