মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ছাতক দক্ষিণ ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ছাতক উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিজেপি সাংসদ নিতেশ নারায়ণের সেই বক্তব্যকে সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বক্তারা মহানবী (সা.)-এর শানে অবমাননার তীব্র নিন্দা জানিয়ে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান।