বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং বিজেপি সাংসদ নিতেশ নারায়ণের সেই বক্তব্যকে সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বক্তারা মহানবী (সা.)-এর শানে অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। কর্মসূচিতে শাখার দায়িত্বশীল ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।